1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে মানব পাচার চক্র হতে এক দালাল সহ ১৭ জন ভিকটিম উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান টেকনাফ।

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় গহিন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের হাতে জিম্মি থাকা এক দালাল সহ ১৭ জন নারী, পুরুষ, ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর আইএসপিআর এর গণসংযোগ কর্মকর্তা।

নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের আস্তানায় একদল রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ নৌবাহিনীর কন্টিজেন্ট একটি দল পাহাড়ে অভিযান পরিচালনা করে।

এসময় ১৭ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। তার মধ্যে আলী আব্দুল্লাহ নামের এক দালালকে আটক করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার ভিকটিমদের মধ্যে ৩জন বাংলাদেশি নাগরিক, ১৪ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু রয়েছে।

উল্লেখ্য আটক দালালসহ উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!