1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ

শিক্ষার উন্নয়নে কারো দ্বীমত থাকতে পারে না,উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের ইফতারে মোঃ আলী 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। তাই এলাকা ও দেশের উন্নয়নে শিক্ষার প্রতি কারো দ্বীমত থাকতে পারে না। তাই শিক্ষক সমাজকে যারা অবহেলা করবে তারা যেন পুরো জাতিকে অবহেলা করে। কারণ শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। শিক্ষকদের মন মানসিকতা ভালো না থাকলে ভালো শিক্ষার্থী তৈরি হবে না। আর ভালো শিক্ষার্থী তৈরি না হলে দেশ ও জাতির উন্নয়ন করতে সু-নাগরিক তৈরি করা সম্ভব নয়। আগামীতে শিক্ষক সমাজ দের সাথে নিয়ে শিক্ষার উন্নয়নে দল-মত নির্বিশেষে একযোগে কাজ করব। প্রয়োজনে আমাদের হ্নীলা ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যতটুকু পারি আলাদা করে হ্নীলা পরিষদের পক্ষ থেকে আলাদা বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন কথা বলেছেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ আলী। 

টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের আহবায়ক,আইডিয়াল একাডেমির অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা  পরিচালক মুহাম্মদ জামাল হোছাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের  সাবেক সভাপতি সাংবাদিক নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ মমতাজুল ইসলাম মনু, ইকরা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফরহাদুজ্জামান, কান্জর পাড়া মডেল একাডেমির অধ্যক্ষ,নুরুল আবছার। আরো উপস্থিত ছিলেন,

হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক মোঃ সোহেল, হায়দার আলী সরকার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খায়রুল আমিন, হাজী কালামিয়া দারুল ইকরাম মডেল একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইকরাম, এঞ্জেলস কেয়ার একাডেমির প্রধান শিক্ষক নুরুল আমিন, মোচনী নয়া পাড়া আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির আহমদ। অনুষ্ঠান পরিচালনা করে রংগীখালী ড.গাজী কামরুল ইসলাম ইনিস্টিউটের প্রধান শিক্ষক নুরুল কবির শাহীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off