1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ 

টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

টেকনাফ ( কক্সবাজার )প্রতিনিধি

 

কক্সবাজার টেকনাফে দুইটি প্রাইমারি স্কুলের ১১ জন শিক্ষকের শোকজ করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে গিয়ে দেখতে পান দুটি স্কুলে তালা ঝুলছে। এ ঘটনায় দুই স্কুলের ১১ জন শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত অফিসার আবু নোমান মোঃ আবদুল্লাহ।

 

আজ( ৬ সেপ্টেম্বর )রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা প্রাথমিক  ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবু নোমান মোঃ আবদুল্লাহ।

 

বিদ্যালয় দুটি হলো-টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাতুরি খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদ ও নাসিমা আক্তার।

 

অভিযোগে জানা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে টেকনাফ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ইচ্ছেমত স্কুলে আসা-যাওয়া করেন ও দুপুরের পর কিছু কিছু স্কুলে ক্লাস না করিয়ে ছুটি দিয়ে দিচ্ছেন। এসব অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাতুরি খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইউএনও সত্যতা পান এবং দুই স্কুলে তালা ঝুলতে দেখে হতবাক হন। ইউএনও এ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছে এবং সশরীরে ইউএনও অফিসে হাজির হওয়ার নির্দেশ ও দিয়েছে।

 

কারন দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ২ টার সময় ইউএনও  সরেজমিনে পরিদর্শনে গেলে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী ও কোন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি এবং সকল শ্রেণীকক্ষ তালাবদ্ধ ছিল। যা সরকারী বিধি ভঙ্গের সামিল। কর্তব্যকর্মে অবহেলার কারনে কেন আপনার এবং আপনার অধীনস্থ শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সুপারিশ গ্রহণ করা হবে না তার কারন আগামী ৩ তিন কার্য দিবস মধ্যে জবাব দিতে বলা হয়।

 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস.এম অনীক চৌধুরী বলেন , দুই বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে, জবাব যুক্তিযুক্তভাবে না দিতে পারলে তাদের বিরুদ্ধে নিয়মানুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ বলেন, ‘অনেক সময় শিক্ষকরা নিয়ম না মেনে বিদ্যালয়ে আসা-যাওয়া করেন এবং দুপুরের পর ছুটি দিয়ে চলে যান-এমন অভিযোগ রয়েছে। এ কারণে ইউএনও সরেজমিনে পরিদর্শন করেছেন। ১১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আশা করি, এখন থেকে সবাই নিয়ম মেনে চলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off