1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ

টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জসিম উদ্দিন টিপু, টেকনাফ

 

কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতা প্রদান করা হয়েছে। জানাগেছে, ৬ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার হ্নীলা পুরাতন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় খিরসা বি নামক মিষ্টি তৈরীর কারখানাকে নগদ ১০হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরে হ্নীলা ষ্টেশনের ৩টি সার ডিলার, মুদিও দোকানী ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সর্তকতা করা হয়েছে।

 

অভিযান পরিচালনাকারী টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.অনীক চৌধুরী জানান, অতিরিক্ত মুনাফা ও ওজনে কম দেওয়া যাবেনা। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধভাবে খাদ্যদ্রব্য তৈরী করা যাবেনা। ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যে ব্যবসায় কোন ধরণের কৃত্রিমতা এবং ছলচাতুরীর কোন সুযোগ নেই জানিয়ে তিনি আগামীতেও বাজার নিয়ন্ত্রণ রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এদিকে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে অবৈধ মিষ্টি তৈরীর কারখানাকে অর্থদন্ড ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে সতর্কতা প্রদান করায় স্থানীয়রা ইউএনওকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। সচেতন মহল নিয়মিত এধরণের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off