1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির মধ্যে দ্ব*ন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনা সভা 

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

কক্সবাজার টেকনাফের উপকূলীয় অঞ্চলে হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির মধ্যে দ্বন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় একটিভিস্টা টেকনাফ আয়োজিত এবং শেড এ-ফোর টি প্রজেক্ট ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়নের আলী খালী, ক্যাম্প-২৫’র ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ক্যাম্প ইনচার্জ  ক্যাম্প-২৫’র মোঃ শহিদুল ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস মর্জিনা আক্তার সিদ্দিকী।

প্রোগ্রামটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রকল্প সমন্বয়কারী, শেড এ-ফোর টি প্রজেক্ট এর মোহাম্মদ আবদুল্লাহ।

এ সময় একটিভিস্টা টেকনাফের তরুণরা হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির মধ্যে আয়োজিত ৪টি ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) থেকে প্রাপ্ত রিপোর্ট ও সুপারিশ উপস্থাপন করেন। আলোচনায় উঠে আসে – দুই কমিউনিটির মধ্যে পারস্পরিক আস্থা হ্রাস, ভুল বোঝাবুঝি, অপরাধ বৃদ্ধি, কর্মসংস্থানে প্রতিযোগিতা এবং সামাজিক আচরণগত দ্বন্দ্বের বিষয়। সমাধানের উপায় হিসেবে নিয়মিত সংলাপ আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, যুবদের সক্রিয় অংশগ্রহণ এবং আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নের্তৃত্বের সমন্বিত পদক্ষেপের প্রস্তাব করা হয়।

প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশসমূহ আন্তরিকভাবে বিবেচনা করে হোস্ট, রোহিঙ্গা ও একটিভিস্টাদের সমন্বয়ে একটি যৌথ শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠনের অনুমোদন দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটি ভবিষ্যতে শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি,  মর্জিনা আক্তার সিদ্দিকী তার বক্তব্যে একটিভিস্টা টেকনাফ এবং শেড এ-ফোর টি প্রজেক্টের উদ্যোগের প্রশংসা করেন এবং গঠিত কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হন।

আরও উপস্থিত ছিলেন সুমন আচার্য, প্রতিনিধি একশনএইড বাংলাদেশ, হোসনে আরা পাখি, এফএফ, শেড এ-ফোর টি প্রজেক্ট এবং সমাজসেবক দেলোয়ার হোসেন সিকদার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off