1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ : কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ১৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন প্রার্থী রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হওয়ায় দলীয় প্রতীক দেয়া হয়। অপর এক প্রার্থী আদালতের আদেশে প্রার্থীতা ফেরত পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পান।

বুধবার কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তা বা জেলা প্রশাসক মো. আ. মান্নান আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেন।

এর মধ্যে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনে ৩ প্রার্থী প্রতীক পান। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ধানের শীষ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী হাতপাখা প্রতীক পেয়েছেন।

কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনে ৫ প্রার্থী প্রতীক পেয়েছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ, জামায়াতের কেন্দ্রিয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক হাতপাখা, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান ট্রাক, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম লাঙ্গল প্রতীক পেয়েছেন।

কক্সবাজার ৩ কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও আসনে ৬ প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল ধানের শীষ, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম হাতপাখা, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া আনারস, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার প্রজাপতি প্রতীক পেয়েছেন।

এই আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র দাখিল করা (কক্সবাজার ৩) স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল হয়। মঙ্গলবার ওই প্রার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টে জানান হাইকোর্ট তাকে প্রার্থী হিসেবে বৈধ করেছে। বুধবার সন্ধ্যায় এ সংক্রান্ত আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছার পর তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেয়া হয়।

কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনে ৪ প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী ধানের শীষ, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী দাঁড়ি পাল্লা, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক হাতপাখা, জাতীয়তাবাদি গণতন্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ সিংহ প্রতীক পেয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, ২২ জানুয়ারি প্রচারণা শুরু করবেন এসব প্রার্থীরা। প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off