1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান

কক্সবাজার বিএমএসএফ এর জাতীয় শোকদিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা ১২২ ও সদর উপজেলা শাখার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোকদিবস পালন করা হয়।

রবিবার (১৫ আগস্ট) কক্সবাজার জেলা বিএমএসএফ ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে বিএমএসএফ জেলা কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকাল দশটায় জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। সকাল ১১ টায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাত্রিতে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। জুহুরের নামাজের পর মধ্যাহ্নভোজ এবং বিকাল ৩ টায় “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ কক্সবাজার জেলা ১২২ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএমএসএফ কক্সবাজার জেলা ১২২ এর উপদেষ্টা কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল।

বক্তব্য রাখেন, বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সিঃ সহসভাপতি ফরিদুল আলম শাহীন, আবদুর রাজ্জাক, সহসভাপতি রিয়াজ মোর্শেদ, সহসভাপতি এম,এ হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এন আলম আজাদ, অর্থ সম্পাদক জাহেদ হোসেন, সহসম্পাদক ইসমাইল শাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বাবু পূণ্য বর্ধন বড়ুয়া পূণ্য, জেলা কার্যনির্বাহী সদস্য করিম উল্লাহ কলিম, জহির আলম, সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল আলম সিকদার, সদস্য ইয়াছিন আরাফাত ও রাশেদুল আলম রাশেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ও মোনাজাত পরিচালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, জেলা শাখার সহসম্পাদক এম এ সাত্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছুরত আলম,জসিম উদ্দিন চৌধুরী, সদর উপজেলা শাখার আহ্বায়ক শেখ সেলিম ও সদর উপজেলা শাখা আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আরমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off