1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

পুলিশের এআইজি পদে পদোন্নতি পেলেন টেকনাফের কৃতি সন্তান সাইফুল্লাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ৭১।

কক্সবাজারের টেকনাফ উপজেলার কৃতি সন্তান মো: সাইফুল্লাহ ১ মাসের মধ্যে পেলেন পুলিশ সুপার থেকে এআইজি পদে পদোন্নতি। তিনি ১৮ ডিসেম্বর ২০২৪ ইংরেজি অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে ছিলেন। সর্বশেষ ১৩ জানুয়ারি ২০২৫ ইংরেজি পুলিশ সুপার থেকে পুলিশ হেডকোয়ার্টারের এআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

মেধাবী ও চৌকস পুলিশ অফিসার মো: সাইফুল্লাহ ১৯৭৫ সালে টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি কক্সবাজারের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র এবং স্থানীয় জমিদার মরহুম ফজলুর রহমান মিয়াজীর দৌহিত্র।

তিনি ১৯৯৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন।

২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মো: সাইফুল্লাহ কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন।

পুলিশ ক্যাডারে যোগদানের পূর্বে তিনি ২৬তম বিশেষ বিসিএস (সা: শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সন্দ্বীপ সরকারি কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন।

তাঁর স্ত্রী রোমানা রহমান সম্পা বর্তমানে বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি (২৫ তম বিসিএস- প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এআইজি পদে পদোন্নতি পাওয়া মো: সাইফুল্লাহর বড়ভাই মো: শহিদুল্লাহ (সাবেক জাতিসংঘ কর্মকর্তা) বর্তমানে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ” একটেড বাংলাদেশ ” এর গভর্নমেন্ট লিয়াজোঁ ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। মেজভাই মরহুম হামিদ উল্লাহ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে বাংলাদেশ আল- আরাফাহ ইসলামি ব্যাংকে নিয়োজিত ছিলেন এবং ছোটভাই মোহাম্মদ ফয়েজ উল্লাহ ৩৩তম বিসিএস (সা: শিক্ষা) ক্যাডার হিসেবে কক্সবাজার সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে দায়িত্বরত আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off