1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

বিপুল পরিমাণ ইয়াবা-নগদ টাকসহ চকরিয়ার মাদক কারবারি টেকনাফে আটক

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া এলাকা থেকে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪ লাখ ২০ হাজার টাকা মাদক ক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত ৫ লাখ ৫,০০০ কিয়াট (মায়ানমার মুদ্রা) সহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল। এসময় একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারী হলেন- চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মৃত জালাল উদ্দিন এর ছেলে নজরুল ইসলাম (৪১)।

শনিবার (০৪ জানুয়ারি) রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করছেন কক্সবাজার ‍র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান।

তিনি জানান- টেকনাফের মধ্যম জালিয়াপাড়া এলাকায় জনৈক এক ব্যক্তির বসতঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (০৪ জানুয়ারি) ভোরে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল ঐ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বসতঘর থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নজরুল ইসলাম নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং আরো কয়েকজন মাদক কারবারী দ্রুত পালিয়ে যায়। পরে বিধি মোতাবেক উক্ত বসতঘর তল্লাশী করে সর্বমোট ৯৫,১৩৫ (পঁচানব্বই হাজার একশত পঁয়ত্রিশ) পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা এবং পার্শ্ববর্তী দেশ হতে মাদক ক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত মায়ানমারের মুদ্রা ৫,০৫,০০০ (পাঁচ লক্ষ পাঁচ হাজার) কিয়াট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী তার নাম-ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত মাদক কারবারী প্রায় ৪/৫ বছর পূর্বে টেকনাফ থানা এলাকায় প্রাইভেট কোম্পানীতে চাকুরী করার সুবাধে উপজেলার মধ্যম জালিয়াপাড়ায় তার শ্বশুর বাড়ীতে স্ত্রী-সন্তান’সহ বসবাস করে আসছে মর্মে জানায়। পর্যায়ক্রমে সে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে এবং লোকচক্ষুর অন্তরালে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে। যা পলাতক মাদক কারবারীদের সহযোগীতায় কক্সবাজারসহ জেলার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off