1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফ লেচুয়াপ্রাং যুব ঐক্য পরিষদের কমিটি গঠিত

  • আপডেট সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫২৮ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক,

প্রেস বিজ্ঞপ্তি,
টেকনাফ উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী হ্নীলা ইউনিয়নের ছোট লেচুয়াপ্রাংয়ের সামাজিক সংগঠন ছোট লেচুয়াপ্রাং যুব ঐক্য পরিষদের কমিটি গঠিত হয়।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে পরিষদের অফিসে সংগঠনের উপদেষ্টাগণের উপস্থিতিতে সকল সদস্যদের ভোটের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।

উক্ত কমিটিতে সভাপতি মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক আবছার উদ্দিন নয়ন,সাংগঠনিক সম্পাদক রবিউল আলম,অর্থ সম্পাদক শহীদুল্লাহ শহীদ নির্বাচিত হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাকের আহমেদ,নুরুল আবছার ,নুরুল কবির,শামসুল আলম শারেক,হামিদ উল্লাহ।

উপদেষ্টাগণ জানান, উক্ত কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আরও উপস্থিত ছিলেন বাদশা মিয়া,নুরা মিয়া,হোসাইন আহমদ, মোঃ সরওয়ার,ছৈয়দ হোসাইন, লিটন,মকবুল আহমদ, মোঃ বাদশাসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সামাজিক সংগঠন “ছোট লেচুয়াপ্রাং যুব ঐক্য পরিষদ”র অন্যতম অঙ্গীকার হচ্ছে সমাজের যুবকরা ঐক্যবদ্ধ থাকা, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই ছোট লেচুয়াপ্রাংয়ের যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠন হিসেবে আমাদের অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা এবং সামাজিক কু-সংস্থার দুর করা।

পরিশেষে তারা সংগঠন সফলতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off