1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফ থেকে ৩১০ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিন পৌঁছেছে জাহাজ কেয়ারি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন নামের একটি জাহাজ ৩১০ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিন পৌঁছেছে। সকালে টেকনাফের দমদমিয়া কেয়ারি ঘাট দিয়ে সেন্টমার্টিনের সেন্টমার্টিন রওনা দেন।

চলতি মৌসুমের শুরুতে, অক্টোবর থেকে জাহাজ চলাচলের কথা থাকলেও বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় ইয়াস কারণে সেন্টমার্টিনে পর্যটক ওঠানামা একমাত্র জেটির পন্টুনে ফাটল দেখা গেলে। পরে কক্সবাজার জেলা প্রশাসকের অনুমতিক্রমে চলতি পর্যটন মৌসুমে এই প্রথম কোনও জাহাজ সেন্টমার্টিনের দিকে যাত্রা শুরু হয়।

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের জাহাজ কেয়ারি ক্রুজ এন্ড ডাইন ব্যবস্থাপক মো. শাহ আলম যায়যায়দিনকে জানান, দুই মাস আগে থেকেই এ নৌপথে জাহাজ চলাচল শুরুর করা ছিল কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়ার ঘূর্ণিঝড়ের আঘাতে জেটির পন্টুনে ফাটল দেখা দেয়। পরীক্ষামূলকভাবে থেকে ৩১০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে আমাদের জাহাজ। তবে একটি মাত্র হাজার হওয়ায় অনেক যাত্রীদের টিকেট দেয়ার সম্ভব হয়নি।

এদিকে উত্তাল সাগরের ঢেউ আঘাত হানলে জেটির অধিকাংশ পন্টুন, রেলিং ও সিঁড়ি নষ্ট হয়ে যায়। যার
কারণে প্রশাসন জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে দীর্ঘদিন সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ছিল। সার্বিক বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচলেও ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। নৌ মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনও অনুমতি দিয়েছে। পর্যায়ক্রমে সব জাহাজের অনুমতি মিলবে বলে জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী যায়যায়দিন কে জানান, জাহাজের ধারণ ক্ষমতা অনুযায়ী সীমিত পরিসরে পর্যটকবাহী একটি হাজার যাত্রা শুরু করে। জেটি মেরামতের কথা চিন্তা করে পর্যটকদের সুবিধার্থে একটু দেরিতে হলেও অধিকাংশ জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। জাহাজ ও সেন্টমার্টিন হোটেল মালিকদের সাথে কথা বলেছি এবং আগত পর্যটকেরা যাতে কোন ভাবে হয়রানির শিকার না হয়, সে ব্যপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off