1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে তাঁতীদলের নবগঠিত কমিটির স্বাগত মিছিল ও পরিচিত সভা

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ নোমান, বিশেষ প্রতিবেদক।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুধবার (৮ অক্টোবর) দুপুরে এই মিছিলটি টেকনাফের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মতবিনিময় সভায় উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম হৃদয় ও সদস্য সচিব হেলাল বলেন,​ “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতি ও আদর্শকে টেকনাফের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। দলের পক্ষ থেকে আমাদের যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা নিষ্ঠার সাথে পালনের জন্য প্রস্তুত। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তাঁতীদল টেকনাফ শাখা রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে। এবং আগামীর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শিষের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

​আহ্বায়ক রফিকুল ইসলাম হৃদয় এবং সদস্য সচিব হেলাল উদ্দিনের নেতৃত্বে উক্ত স্বাগত মিছিল ও পরিচিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হাফেজ এনামুল হাছান, সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কায়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদেক ওমর, পৌর যুবদলের আহ্বায়ক আবদুস শুক্কুর, সদস্য সচিব মো. আয়ুব, সদর ইউনিয়নের আহ্বায়ক মো. রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রহমত উল্লাহ প্রমুখ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

​নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে টেকনাফ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন নেতা-কর্মীরা।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off