1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

বিএনপি ক্ষমতায় এলে প্রকৃত জেলেরা স্বাধীনভাবে মাছ শিকার করতে পারবে – শাহজাহান চৌধুরী 

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান বিশুদ্ধ পানির সংকট নিরসনের অঙ্গীকার করেছেন বিএনপির কক্সবাজার জেলা সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, যেসব অঞ্চলে আজও পর্যন্ত বিশুদ্ধ পানির অভাব রয়ে গেছে, সেসব এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় হ্নীলা দক্ষিণ শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, গত ১৬ বছরে টেকনাফের মা-বোনদের জন্য বিশুদ্ধ পানির কোনো সঠিক ব্যবস্থা হয়নি। অথচ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো হোস্ট কমিউনিটির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই অর্থ কোথায় ব্যয় হলো এটা আজও বড় প্রশ্ন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

তিনি বলেন, ১৯৮০ সালে আমি উখিয়া টেকনাফে টেলিফোন সংযোগের ব্যবস্থা করি, ১৯৯১ সালে সেটাকে আরও আধুনিক করি যাতে এখানকার নারীরা ঘরে বসেই প্রবাসী স্বামীর সঙ্গে সহজ ভাবে যোগাযোগ করতে পারেন।

সাবেক হুইপ বলেন, আমি উখিয়া-টেকনাফে বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রেখেছি। অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করেছি। ইনশাআল্লাহ, যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, আমি এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেব।

স্থানীয় জেলেদের দুর্দশার প্রসঙ্গে তিনি বলেন, আমার জেলে ভাইয়েরা কেন মাছ ধরতে পারবে না? বিএনপি ক্ষমতায় এলে অন্যায় আইন মানা হবে না। যারা চোরাচালান করে তারা শাস্তি পাবে। কিন্তু প্রকৃত জেলেরা স্বাধীনভাবে মাছ ধরবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের তালিকা তৈরি করুন। বিএনপি ক্ষমতায় এলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

হ্নীলা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রবীণ নেতা জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী, সাবেক টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার সহ অনেকেই।

এছাড়াও বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off