1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফ পৌর যুবলীগের সন্মেলনে রেকর্ড সংখ্যক ভোটে সাঃ সম্পাদক আব্দুল্লাহ, সভাপতি ধইল্যা জয়ী

  • আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৮৫ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে
দীর্ঘ প্রায় ৭ বছর পর কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম ধইল্যা ও রেকর্ড সংখ্যক ১১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ছাত্র নেতা মোহাম্মদ আব্দুল্লাহ।

রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ পৌর শহরের হোটেল সি-কোরাল প্রাঙ্গনে জাতীয় সংগীতের পাশাপাশি জাতীয়- দলীয় পতাকা উত্তোলন শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে টেকনাফ পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কল হোসেন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্যে বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।

টেকনাফ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, রেজাউল করিম দৈল্লা ও হোসেন আহমদ এর যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক মাহবুব মোর্শেদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক ফজলুল কবির ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সন্মানিত অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাঃ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালামসহ কক্সবাজার জেলা থেকে যুবলীগ নেতারা।

এ সময় জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন- আজ যারা সভাপতি-সম্পাদক পদে জয়ী হবেন তারা বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও সহ যে কোন সংগ্রামে তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে সকল ষড়যন্ত্র রাজপথেই মোকাবেলা হবে।

পরে রাত আটটায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল কবিরের সঞ্চালনায় জেলা সভাপতি ও সাঃ সম্পাদকসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলরদের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে হাড্ডাহাড্ডি লড়াই করে লটারির মাধ্যমে সভাপতি নির্বাচিত হয় রেজাউল করিম ধইল্যা এবং ১২৮ ভোটের মধ্যে রেকর্ড সংখ্যক ১১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব নেতা মোহাম্মদ আব্দুল্লাহ।

জয়ের পর গণমাধ্যমে এক ভিডিও বার্তায় নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম ধইল্যা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, জয়-পরাজয় আল্লাহর হাতে, আমরা সবাই এক, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই। বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off