1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভুয়া পরিচয়ে ডাক্তারি চিকিৎসা! ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,

 

কচুয়ায় ভুয়া পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে এক কথিত ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। বাগেরহাটের কচুয়া উপজেলার কচুয়া বাজারের বুড়ো বাংলাদেশ এনজিও অফিসের নিচ তলায় সুমাইয়া মেডিকেল হল নামে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন চিকিৎসক পরিচয় দেওয়া মোঃ লোকমান হোসেন(৩৯)। কথিত ঐ ভূয়া ডাক্তারের মোড়েলগঞ্জ ও পিরোজপুরে আরো দুটি চেম্বার রয়েছে।

 

গত ৭ (নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জীর নেতৃত্বে উপজেলা সদরে তার চেম্বারে অভিযান চালিয়ে মোঃ লোকমান হোসেনকে আটক করা হয় এবং এসময় তার কাছে চিকিৎসা দেওয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত মোঃ লোকমান হোসেন মোরেলগঞ্জ উপজেলার কিসমত গড়ঘাটা গ্রামের মোঃ শামসুল হক ফকিরের ছেলে। অভিযান পরিচালনার সাথে ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মনিসংকর পাইক।

 

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী ব্যানার্জী বলেন, চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ এবং ২৯ ধারা মতে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।####

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off