1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে আইস, বিয়ার ও বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সহ আটক ১৯ পাচারকারি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ ও টেকনাফ সদরের লম্বরি ঘাট হতে ১কেজি ক্রিস্টাল মেথ (আইস ), ২৮৫ বোতল বিদেশি মদ, ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করেছে। পাশাপাশি টেকনাফের লম্বরি ঘাট হতে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচার কালে খাদ্য সামগ্রী সহ ১৯ জন পাচার কারিকে আটক করতে সক্ষম হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।

তিনি জানান, মায়ানমার থেকে মাদকের একটি চালান সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে কেয়াবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১ টি ধূসর রংয়ের পরিত্যাক্ত বস্তা তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস ২৮৫ বোতল বিদেশি মদ ও ৩৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়।

অপর দিকে টেকনাফের লম্বরি ঘাট দিয়ে কাঠের নৌকা যোগে শুল্ক ফাঁকি দিয়ে মায়নমার পাচারের সময় ১৫ বস্তা শুকনো মরিচ, ৪০ বস্তা পেঁয়াজ, ১বস্তা তামাক পাতা, ৩বস্তা টেস্টিং সল্ট, ১ হাজার ৮২১ লিটার অকটেন, ৩ হাজার ৭৫২ লিটার সয়াবিন তেল, ১৩৬ লিটার ডিজেল সহ ১৯ পাচার কারিকে আটক করেন।

তিনি আরো জানান, জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তীতে আইনি কার্যক্রম সম্পাদন করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off