1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

এবার নারী হাতে অপহরণ ৬ বছরের মাদ্রাসা ছাত্র

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৬০৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর আবুহুরায়রা মাদরাসার নূরানী বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র অপহরণের শিকার হয়েছে বলে জানাগেছে । অপহরণ কৃত ভিক্টিমের নাম ছুঁয়াত বিন আব্দুল্লাহ (৬)। সে পূর্ব পানখালী এলাকার কাতার প্রবাসী হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় ভিক্টিমের মা নুরুজ্জাহান এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গনি জানান, আমরা খবর পেয়েছি। শিশুটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

ভিক্টিমের মা নুরুজ্জাহান জানান, প্রতিদিনের মত তাহার ছেলে ছুঁয়াত বিন আব্দুল্লাহ পাশের নূরানী মাদ্রাসায় ক্লাসে যায়। কিন্তুু আজ দুপুরে ছুটির সময় শেষ হয়ে বিকাল গড়ালেও তাহার ছেলে মাদরাসা থেকে বাড়িতে ফিরে না আসায় তাহার মা তার ছেলে কে খোঁজ করতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরেও ছেলে কে না পেয়ে মা তাহার ছেলের মাদরাসার সহপাঠীদের কাছ থেকে জিজ্ঞাসা করলে তাহার সহপাঠীরা জানান, ছুটির সময় এক মহিলা একটি সিএনজি যোগে এসে তাহার মা মাথা ফেটে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মিথ্যা বাহানা দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর হতে ছাত্র ছুঁয়াতের কোন খোঁজ মিলেনি।

তাহার মায়ের দাবি, আমার শত্রুরা পরিকল্পিত ভাবে আমার ছেলেকে অপহরণ করেছে। আমার ছেলে কে উদ্ধারে সকল প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে ভিক্টিমের মা টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!