1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা

সৎ মায়ের অত্যাচারে ঘর ছাড়া আ’লীগ নেতার দুই সন্তান

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৫৫৯ বার পড়া হয়েছে

পেকুয়া প্রতিনিধি

 

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি শহিদুল্লাহ বিএ এর সন্তানদের ঘর থেকে বিতাড়িত করার অভিযোগ ওঠেছে সৎ মা সেলিনা আক্তারের বিরুদ্ধে।

 

শনিবার বিকেলে উপজেলার টৈটং ইউনিয়নের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি ও টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বিএ’ এর মৃত্যুর পর থেকে তাঁর প্রথম ঘরের সন্তান নুসরাত শহীদ জাহান আরজিন (২২) ও নওশাদ শহীদ জিহান (১৮) এর উপর নানাভাবে হয়রানি ও অত্যাচার করে যাচ্ছে সৎ মা সেলিনা আক্তার। তাদের পৈত্রিক সম্পত্তি ও বসতবাড়ির অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় (৯ মার্চ) শনিবার বিকেল সাড়ে তিন টার দিকে সৎ মা সেলিনা আক্তারের নেতৃত্বে ১০-১৫ জনের সঙ্ঘবদ্ধ একটি দল তাদেরকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে তাদের চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা এসে পুলিশের সাহায্যে তাদের উদ্ধার করে।

 

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই৷ পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে সুরাহার দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, লিখিত অভিযোগ হাতের পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off