1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

কক্সবাজার স্পেশাল’ ট্রেন বন্ধ, যা বলছেন রেলমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেনটি গত ৩০ মে থেকে বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। এরপর গণমাধ্যমে বিবৃতি দিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করে, বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছে। এবার যাত্রী কল্যাণ সমিতির এ অভিযোগের কঠোর বিরোধীতা করলেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।

মন্ত্রী বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি সবগুলো ব্যবস্থাই চালু রাখার জন্য। মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনগুলো ডিসঅর্ডার হয়ে যায়। এ কারণে মাঝে মাঝে দু’একটি ট্রেন বন্ধ করি। এছাড়া লোকোমোটিভ মাস্টার সংকটের কারণে ট্রেন চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু ট্রেন বন্ধ করে আমরা বাস মালিকদের সুবিধা দেব, এটাতো বিকৃত মানসিকতার পরিচয়।’

শনিবার (১ জুন) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই কাউকে সুবিধা দেয়ার জন্য ট্রেন বন্ধ করব না। রেলকে ব্যবহার করে কেউ লাভবান হবে এই সুবিধা আমরা দিতে রাজি না। প্রধানমন্ত্রী রেলকে গুরুত্ব দিয়েছেন। রেল সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য নতুন নতুন রেল লাইন সম্প্রসারিত হচ্ছে। এরইমধ্যে ভারত থেকে ২০০ বগি আনার জন্য আমরা চুক্তি করেছি। খুব তাড়াতাড়ি এই বগিগুলো আসবে।’

জিল্লুল হাকিম বলেন, ‘দক্ষিণ কোরিয়া থেকে আমাদের আরও ২৬০টি বগি আসবে। এটিও খুব তাড়াতাড়ি চুক্তি হবে। এছাড়া আমরা বিভিন্ন সোর্স থেকে ইঞ্জিন ও বগি আনার চেষ্টা করছি। আমরা রেলের কন্টেইনার সেবাকে সম্প্রসারিত করার ব্যবস্থা নিয়েছি। গাজীপুরের ধীরাশ্রমে ডিপো হওয়ার পর কন্টেইনার সার্ভিস বাড়াবো। প্রধানমন্ত্রীর সহযোগিতায় সবদিক দিয়েই আমরা রেলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। আজকে খুলনা-মোংলা রুটে একটি ট্রেন চালু হলো। এর মধ্য দিয়ে আমাদের রেলের উন্নয়নে আরেকটি মাইলফলক যুক্ত হয়েছে। এই সার্ভিসটাকে আরও বড় করা হবে। যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোখে দেখে না তারাই সমালোচনা করে। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই।’

রেলমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় গত ঈদের মতো এবারও নির্বিঘ্নে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারবো। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে এবারো বাহবা ধরে রাখতে পারবো। বরাবরের মতো এই ঈদেও রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে। ঈদের আগে তিন দিন থাকবে কোরবানি পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!