1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

টেকনাফ-কক্সবাজার যাতায়াতে বেপরোয়া মিনি-কার, যাত্রীর জন্য কতটুকু নিরাপদ?

  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ ৭১

সীমান্ত উপজেলা টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট থেকে কক্সবাজার বিস্তৃত মেরিন ড্রাইভ সড়ক টেকনাফ-কক্সবাজার ৮৪ কিলোমিটার দৈর্ঘ্যের অপরূপ সৌন্দর্যের এ সড়ক স্থানীয় ও পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। টেকনাফ-কক্সবাজার আরাকান সড়ক থাকা সত্ত্বেও পাহাড় আর সমুদ্র দেখে যাতায়াতের সুবিধার্থে এ সড়কটি ব্যবহার করে থাকেন।

পর্যটন খাত ও অর্থনৈতিক উন্নয়নের দ্বার হিসেবে এ সড়কটি ব্যাপক পরিচিতি লাভ করেছে। সম্প্রতি একটি শক্তিশালী যানবাহন সিন্ডিকেট মেরিন ড্রাইভ সড়ককে বিশৃঙ্খল পরিস্থিতিতে পতিত করেছে। তারা অবৈধ কার এই সড়কে নামিয়ে দিয়ে যাত্রীদের জীবন নিয়ে খেলায় মেতেছেন। যানবাহনগুলোর বেপরোয়া গতিতে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। অকালে ঝরে যাচ্ছে মানুষের প্রাণ। অনেকে পঙ্গুত্ব নিয়ে জীবন যাপন করছেন।

এই শক্তিশালী সিন্ডিকেট নামে-বেনামে বৈধ কাগজপত্র ছাড়া শতাধিক যানবাহন টেকনাফ-কক্সবাজার সড়কে নামিয়ে মেরিন ড্রাইভ সড়কটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এসব যানবাহনের অবাধ বিচরণে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। শুধু তা-নয় কার গাড়ির বেপরোয়া গতিতে চলাচলের কারণে অনেক গবাদি পশুও মৃত্যুমুখে পতিত হয়। এসব যানবাহন নিয়ে মাদক চালানের অভিযোগও রয়েছে। চেকপোস্টে প্রশাসনের বাড়তি সতর্কতা থাকার পরও এসব গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচার করা হয় বলেও অভিযোগ উঠেছে।

এদিকে কয়েকজন গাড়ির মালিক ও চালক জানিয়েছেন, মেরিন ড্রাইভ সড়কে চলাচলরত অধিকাংশ ড্রাইভারদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। নেই গাড়ির বৈধ কাগজপত্র এমনি কি প্রায় গাড়ির কাগজ পত্রের মেয়াদ নেই, তবে চলাচলের অনুমতি না থাকা সত্ত্বেও উক্ত সিন্ডিকেট ধারা চলে সব মাসিক চুক্তিতে।

টেকনাফ নোয়াখালী পাড়ার এনজিও কর্মকর্তা ও সমাজসেবক রফিক উদ্দিন বলেন, কোন অদৃশ্য শক্তির আড়ালে নাম্বার-লাইসেন্সবিহীন এই গাড়িগুলো চলাচল করছে আমার জানা নেই। বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাদের নিয়ন্ত্রণ করা দরকার।

এ বিষয়ে উক্ত মিনি-কার সমিতির দায়িত্বরত মোঃ ওবাইদুল হক বলেন, আসলেই কিছু কিছু গাড়ির লাইসেন্স নেই এমনকি কাগজের ডেট ফেল এবং ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্সও নেই আপনাদের কথার সাথে আমি একমত।

টেকনাফ থানাধীন ট্র্যাফিক ইন্সপেক্টর মোশাররফ হোসেন খান এর নিকট জানতে চাইলে তিনি জানান-আমাদের সদস্যের সংখ্যা একটু কম, মামলা হচ্ছে আমরা প্রতিনিয়ত অভিযান করি মামলা করি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই এবং গাড়ির ডেট ফেল এটি আমি অস্বীকার করব না ।

ধীর গতির যানবাহন সুষ্ঠু পরিচালনা, লাইসেন্স এবং বৈধ কাগজপত্রসহ এ সড়কে যানবাহন চলাচলের আহ্বান জানান সচেতন পর্যটক সহ স্থানীয় লোকজন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off