1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

সেন্টমার্টিনে রাস্তায় মারা যাওয়া ছলিমের দাফন সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

আব্দুল মালেক, সেন্টমার্টিন থেকে:

সেন্টমার্টিন জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে রাস্থায় পড়ে থাকা মৃত্যু মোঃ সলিমের দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় কয়েকজন যুবক দাফনকাজে অংশে গ্রহণ করেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, ইউপি সদস্য হাবিবুর রহমান খাঁন, আবু বক্কার, নজরুল ইসলামসহ পুলিশ ও কোষ্টগার্ড কর্মকর্তার উপস্থিতিতে দুপুর ১২.২০ মিনিটে (১৪/০৪/২০২০ মঙ্গলবার) দফনকাজ শেষ হয়।

প্রশাসন সূত্রে – মৃত্যু সলিম করোনা আক্রান্তে নই স্বাভাবিক মৃত্যু হয় তার। আগামীকাল উপজেলা মেডিকেল টিম এসে মৃত সলিমের বাড়ির সদস্যদের পরীক্ষা নিরীক্ষা করা হবে এমনটাই জানান প্রশাসন।

সেন্টমার্টিন পশ্চিমপাড়া এলাকার মোঃ সলিম(৪৮)সকাল ৮.৩০ মিনিটের দিকে রাস্তায় হাঁটার সময় হঠাৎ পড়ে যায়। রাস্তায় পড়ে থাকা সলিমের পাশে করোনা ভয়ে কেউ যাচ্ছেনা। ধারনা করা হচ্ছে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। দ্বীপের মানুষ আতংকে রয়েছে।
সলিম একজন জেলে। সেন্টমার্টিন পশ্চিমপাড়ার মোঃ হারুনুর রশিদের মালিকানাধীন ফিশিং বোটের মাঝী মৃত্যু মোঃ সলিম।
হারুন জানান, দীর্ঘবছর ধরে তার ফিশিং ট্রলারে মাছ ধরার কাজ করেন সলিম। সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়লে মাছ ধরতেও যেতে পারে না। দীর্ঘদিন ধরে সে অসুস্থতায় ভুগছে।

এক তথ্যসুত্রে জানা যায়, সলিম একজন ড্রাগ এডিকটেড। প্রতিনিয়ত ইয়াবা সেবন করত সে।

এক জেলে বলেন, সলিম তিন বেলা ভাল খাওয়ার মতো করে গাঞ্জা খেত। সে গাঞ্জা না খেলে তার ভাত হজম হতোনা। অগণিত সিগারেটতো আছেই।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যু সলিম অনেক দিন ধরে অসুস্থ। প্রায় সময় ডাক্তার দেখাতে টেকনাফ যাওয়া হয়। কয়েকদিন আগে তার খাবার ঔষধ শেষ হয়ে যায় । স্থানীায়ভাবে ডাক্তার দেখাতে সেন্টমার্টিন পশ্চিমপাড়া নিজ বাড়ি থেকে সলিম সকাল ৮ টায় বের হয়। কিছুক্ষণ পর খবর পাওয়া যায় জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে রাস্তায় পড়ে যায় সে। শক্ত ফ্লোরে পড়ে গিয়ে মাথায় গুরুতরভাবে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। সলিমের স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে।

স্থানীয়ভাবে সলিমের মৃত্যুটি করোনা নয় বলে ধারণা হরা হচ্ছে । কারণ এ পর্যন্ত কক্সবাজার জেলায় একজনও করোনা আক্রান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off