
মোঃ শেখ রাসেল, টেকনাফ
এইম এইচ এফ বাংলাদেশ এর ফাউন্ডার চেয়ারম্যান আরিয়ান রহমান এর উদ্যোগে ৩১ শে জুলাই রোজ শুক্রবার বিকাল ৩:৩০ টার সময় অতিথি ও সংগঠন এর সদস্যদের নিয়ে হ্নীলা জামিয়া দারুসুন্নাহ মাদ্রাসা, আল ফালাহ একাডেমি এবং ওম্মে সালমা দাখিল মাদ্রাসা সহ তিনটি শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার চেয়ারম্যান আরিয়ান রহমান, মোহাম্মদ খালেদ, রফিক উল্লাহ, হেলাল উদ্দিন সাগর, এন,এ,জুবাইর মাহমুদ, হাফেজ নুর কামাল, আমান উল্লাহ মাহমুদ, প্রশান্ত দাস, মাহমুদ উল্লাহ রিয়াদ, রফিকুর রহমান, মোহাম্মদ কায়ুম তোষার, মোহাম্মদ তারেক, কামরুল ইসলাম ফাহিম সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের চেয়ারম্যান আরিফুর রহমান বলেছেন টেকনাফের টেকনাফে রোহিঙ্গা আসার পর থেকে অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই বৃক্ষ রোপনের ফলে টেকনাফের পরিবেশ অনেকাংশ আগের মতো ফিরিয়ে আনবে এই ধারাবাহিকতায় বাংলাদেশ এইম এইচ এফ বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী আগামী একমাস পর্যন্ত চলমান থাকবে এবং সকল সদস্যদের সহযোগিতা করার জন্য একান্তভাবে সবার সহযোগিতা কামনা করছি
copy off
Leave a Reply