1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

ইজি বাইকে পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক|| Teknaf71

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৫ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার টেকনাফে ইজি বাইকে চটের বস্তায় করে পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ মোঃ নুরুল ইসলাম (১৪) নামের একজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে টেকনাফের হ্নীলা থেকে ইয়াবাসমূহ জব্দ করা হয়েছে।

আটক পাচারকারি টেকনাফের ২৭ নম্বর জাদিমোড়া রোহিঙ্গা শরণার্থী শিবির, ব্লক-সি-১৩ এর বাসিন্দা মোঃ সৈয়দ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এখবর জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, টেকনাফ থেকে হ্নীলাগামী একটি ইজি বাইকযোগে ইয়াবার একটি বড় চালান পাচার হতে পারে, এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া চেকপোস্টের নজরদারী ও তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। বৃহস্পতিবার সকাল পৗনে ৮ টার দিকে ০২ জন যাত্রীসহ একটি ইজি বাইক চেকপোস্ট হতে ১০০ গজ দূরে এসে পৌঁছায়। চেকপোস্টে জোরালো তল্লাশী দেখে ইজি বাইকে থাকা ২ জন ইয়াবা পাচারকারী পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ধাওয়া করে পলায়নরত অবস্থা থেকে ১ জনকে আটক করা হয়।

(২ বিজিবি) অধিনায়ক জানান, পাচারকারিদের ব্যবহারের ইজি বাইকটি পুঙ্খানুপুংখভাবে তল্লাশী করে বালতির ভিতরে লুকায়িত অবস্থায় একটি চটের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তাটি খুলে তার ভিতর থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার ইয়াবাসমূহের অনুমান মূল্য ১ কোটি বিশ লক্ষ টাকা ।
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off