1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

উদ্ধার হওয়া সাংবাদিক গোলাম সরোয়ারকে দেখতে : চমেকে সিএমপি কমিশনার |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৬৮৩ বার পড়া হয়েছে

জে.জাহেদ, চট্টগ্রাম থেকে

রাতে ১১টায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর চমেক হাসপাতালে উদ্ধার হওয়া সাংবাদিক গোলাম সরওয়ারকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন।

অপহরণের পর মোবাইল কথোপকথনে কথা বলতে শুনেছেন উদ্ধার হওয়া সাংবাদিক গোলাম সরোয়ার; সাংবাদিকদের শিক্ষা দেওয়ার জন্য সরোয়ারকে তুলে এনেছি, হত্যার জন্য নয়। ও সাংবাদিক, খবরদার ওকে হত্যা করা যাবে না’।

রোববার (১ নভেম্বর) রাত আটটার দিকে স্থানীয়রা সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাল পাশের ঝোপঝাড় থেকে গোলাম সরোয়ারকে উদ্ধার করে। এ সময় গোলাম সরোয়ারের গায়ে একটি গেঞ্জি ও আন্ডারওয়ার ছাড়া আর কিছুই ছিল না।

উদ্ধার হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী চট্টগ্রামের এই সাংবাদিক তার সহকর্মীদের জানিয়েছেন, ‘অপহরণকারীরা বারবার অজ্ঞাত লোকের সাথে কথা বলছিল। মোবাইলের অপর প্রান্তের লোককে স্যার স্যার করে কথা বলছিল।’

গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ারের আর খোঁজ মিলছিল না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে সাংবাদিক গোলাম সরোয়ারের পরিবার ও তার সহকর্মীরা। গোলাম সরোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ নামের একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক।

অপহরণের শিকার সাংবাদিক গোলাম সরোয়ার জানান, চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলি থেকে তুলে নেওয়ার পর তাকে লোহার রড, লাঠি ও গাছ দিয়ে সারা শরীরে মারধর করা হয়েছে। অপহরণকারীরা মারতে মারতে তাকে জিজ্ঞেস করছিলেন— ‘আর নিউজ করবি?’

উদ্ধার হওয়ার পর হাসপাতালে শয্যাশায়ী সাংবাদিক গোলাম সরওয়ার বলেন, ‘আমাকে চার জনে অ্যাম্বুলেন্সে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমার বাইকের পেছনে বসে এক লোক আমাকে কালো হেলমেট পরিয়ে দেয়। এটি পরিয়ে দেওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। আমাকে অ্যাম্বুলেন্সে তুলেছে— এমনটি বুঝতে পারি। আমাকে যেখানে রেখেছিল, সেখানে ট্রেন চলাচলের শব্দ শুনতাম।’

সরোয়ার বলেন, ‘আমি পাঠাও বাইকে করে বুধবার রাতের ১১টায় নগরীর কাজির দেউড়ি আলমাস সিনেমার পাশে বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। ভিআইপি টাওয়ারের সামনে থেকে হঠাৎ জোর করে পাঠাও বাইকের পেছনে অপর একজন উঠে পড়ে। এরপর আর কিছুই মনে ছিল না আমার।’

রোববার রাত আটটার সীতাকুন্ডের কুমিরা থেকে সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধার করার পর তাকে রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নং ওয়ার্ডের এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে তিনি কিছুটা স্বাভাবিক হয়ে আলতো আলতো কথা বলতে শুরু করেছেন। ওই ইউনিটের চিকিৎসক ডা. ওমর আলী বলেন, ‘সরোয়ারের শরীরের ইসিজি করা হয়েছে। তিনি এখন অনেকটা সুস্থ আছেন।’

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন রোববার রাতে চমেক হাসপাতালে বলেন, ‘সাংবাদিক সরওয়ারের অপহরণের বিষয়ে যে বা যারা জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে যা যা করণীয় সব করা হবে। এ বিষয়টি আরও তদন্তের ব্যাপার আছে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘সাংবাদিক গোলাম সরোয়ারের উদ্ধারে আমরা সন্তুষ্ট নই। এ ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off