1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি 

হ্নীলা ইউনিয়ন ৮নং ওয়ার্ডে কৃষক লীগের জন্য ডিজিটাল কৃষি কার্ড করব, সম্মেলনে জাহেদ হোসেন সম্রাট।

  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ কৃষক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১২ ডিসেম্বর ২০২০ইং বিকাল ৩.৩০ ঘটিকার সময় হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শাকের আহমদ (এম,এ)। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ কাইছার এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি মরহুম এইচ কে আনোয়ার এর সুযোগ্য সন্তান
জাহেদ হোসেন সম্রাট।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ৮নং ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা, ও আব্দুশুক্কুর, হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা ওয়াজ করিম। প্রধান বক্তার বক্তব্য রাখছেন, হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিশেষ বক্তার বক্তব্য রাখছেন হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল ওয়াজেদ, টেকনাফ উপজেলা ও হ্নীলা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের কৃষক লীগের বিভিন্ন নেন্তৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদ হোসেন সম্রাট বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের অধিকার বাস্তবায়নে সারা দেশের মত টেকনাফে ও কৃষকদের বিভিন্ন মাধ্যমে ঋন সহায়তা,কৃষি যন্ত্রপাতি সহ এনজিও সংস্থা মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন। আগে থেকে লেদায় রোহিঙ্গা অবস্থান করার কারনে কৃষকদের কৃষি জমি ও পাহাড়ে যে কৃষি ক্ষেত করতেন স্থানীয় জনসাধারণ তা থেকে প্রায় একযোগের অধিক সময় থেকে বঞ্চিত, তাই সে সেবা না পাওয়া কৃষক দের সহযোগিতা করতে আমরা জননেন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন কৃষক লীগ নিয়ে আপনাদের কাছে এসেছি। তাই আপনেরা কৃষক লীগ কে শক্তি শালি করুন, আমি আপনাদের সাথে সব সময় আছি ও থাকব।

পরে প্রথম অধিবেশনে শেষে দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের লেদা ৮ নং ওয়ার্ড শাখার কমিটি অনুমোদন দেয়া হয় । নুর আহমে কে সভাপতি, সাইফুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও নুরুল আলম মিস্ত্রি কে সাংগঠনিক সম্পাদক নির্বাচীত করা হয়। তারা সকলে আগামীতে শেখ হাসিনার হাত কে শক্তি শালি করবেন ও কৃষক লীগের জন্য কাজ করবেন বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off