1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদের দু’পক্ষের সংঘর্ষে নিহত-১

  • আপডেট সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪৮৯ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে শনিবার রাতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

পুলিশ জানায়, ডাকাতদের দু’পক্ষের সংঘর্ষে ডাকাত সালমান শাহ দলের এক সদস্য নিহত হয়েছেন। তিনি নয়াপড়া ক্যাম্পের ই-ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. জুবায়ের (২১)। এ ঘটনায় পুতিয়া ডাকাত দলের এক সদস্য আহত হয়েছেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজারে ১৬’র ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে ক্যাম্পে পুতিয়া ডাকাত দলের লোকজন সালমান শাহ দলের এক সদস্যকে (ওই ব্যক্তিকে) ধরে নিয়ে গুলি করে হত্যা করে। এরই সূত্রে ধরে পরবর্তীতে সালমান শাহ দলের লোকজন গিয়ে রাতে পুঁতিয়া দলের মো. জলিল ওরফে সুনিয়াকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

রোহিঙ্গারা জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত-সংঘর্ষের ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট-বড় ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এসব গোলাগুলি ও খুনের ঘটনায় আতংকের মধ্যে রয়েছে ক্যাম্পের রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা। ক্যাম্পের অভ্যন্তরে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, দুই ডাকাত গ্রুপে সংঘর্ষে নিহত ১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!