1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

টেকনাফের যুবক মিয়ানমারে! মুক্তিপণ দাবি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৬৫৬ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক,টেকনাফ একাত্তর

কক্সবাজারের টেকনাফে ওমর ফারুক (১৬) নামে এক যুবক কে অপহরণের ঘটনায় অভিযোগ করেছে তার পিতার।

অপহরণকৃত যুবক টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ০২ নং ওয়ার্ডের মোঃ ইউনুছের ছেলে। 

ইতিমধ্যে, ভিকটিমের পিতা বাদী হয়ে টেকনাফ পৌরসভার পুরান পল্লাম পাড়া গ্রামের ছালেহ আহমেদ পুত্র মোঃ জালাল (১৯) ও শাহাপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার মোঃ ফারুক (২০) এর বিরুদ্ধে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২১/০৩/ ২০২১ ইং তারিখে আমার অজান্তে অভিযুক্তরা ফুসলিয়ে আমার পুত্র ওমর ফারুককে মিয়ানমারের আকিয়াব নিয়ে যায়। পরে সেখানকার লোকজনের নিকট বিক্রয় করিয়া দেয়। কিছু দিন পর আমার পুত্র ওমর ফারুক আকিয়াব হইতে মােবাইল ফোনে অপহরন পূর্বক আকিয়াবে বিক্রয় করিয়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করিলে।
আমি অভিযুক্তদের সাথে যােগােযােগ করিলে,অভিযুক্তরা ০১/০৪/২০২১ ইং তারিখের মধ্যে আমার পুত্রকে বাংলাদেশে ফেরত আনিয়া দিবে বলে মিথ্যা আশ্বাস দেয়। কিন্তু এখনো আমার পুত্রকে বাংলাদেশে ফেরত আনা থেকে বিরত রহিয়াছে। এদিকে আমার পুত্রকে যাহার নিকট বিক্রয় করা হইয়াছে, তাহার সাথে আমি মােবাইলে যােগাযােগ করিলে তিনি ৪ লাখ টাকা মুক্তিপন দাবী করেন।

এমতাবস্থায় আমার অপহৃত পুত্র ওমর ফারুককে মায়ানমারের আকিয়াব হইতে উদ্ধার করতে স্হানীয় আইন শৃঙ্খলা বাহিনীর জুরুরী হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত জালালে পিতা সালেহ আহমেদের সাথে প্রতিবেদকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অস্বীকার করে বলেন,বিষয়টি আমি সবে মাত্র জেনেছি, তবে ফারুক মিয়ানমারে গরু আনতে গিয়েছিল বলে শুনেছি। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off