1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক

একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। মঙ্গলবার (৮ জুন) আইওএল নিউজ সাইটের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গের পূর্ব টেম্বিসার বাসিন্দা ৩৭ বছর বয়সী ওই নারীর নাম গোসিয়াম থমারা সিথোল। প্রিটোরিয়ার একটি হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি ১০ সন্তানের জন্ম দিয়েছেন। এদের মধ্যে সাতজন ছেলে ও তিনজন মেয়ে।

ওই নারীর স্বামী তেভো সোসেটেসি জানান, তার স্ত্রীর ছয় বছর বয়সী জমজ সন্তানও আছে। এখন একসঙ্গে ১০ সন্তানের জন্ম হওয়ায় তিনি খুবই খুশি এবং আবেগি হয়ে পরেছেন।

রিপোর্টে আগে ইঙ্গিত করা হয়েছিল যে, গোসিয়াম থমারা সিথোল ৮টি সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। কিন্তু তখন ভুল টিউবের ভেতরে থাকায় বাকি দুটি সন্তান স্পষ্টভাবে স্ক্যানে ধরা পরেনি।

সন্তান জন্মদানের পূর্বে সম্প্রতি ওই নারী সংবাদমাধ্যমকে বলেছিলেন, গর্ভাবস্থায় আমি হতবাক হয়ে পরেছিলাম। শুরুতে এটা কঠিন ছিল এবং আমি অসুস্থ হয়ে পরি। এখনো কঠিন, তবে আমি অভ্যস্থ হয়ে গেছি। এখন আর ব্যাথা অনুভব করি না। আমি সৃষ্টিকর্তার কাছে কেবল এটাই প্রার্থনা করি যেন, সুস্থভাবে সকল সন্তানের জন্ম দিতে পারি এবং আমি ও সন্তানরা বেঁচে থাকে।

এর আগে এই রেকর্ডটি দখলে ছিল মালির নাগরিক হালিমার কিসিসের। তিনি গত মে মাসে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছিলেন।

যাযাযায়দিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off