1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

ভেজাল ঔষধ বিক্রির দায়ে ফার্মেসী মালিককে ৯০ হাজার জরিমানা

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৮ বার পড়া হয়েছে

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: ভেজাল ঔষধ বিক্রির অভিযোগে কুমিল্লার লাকসামে এক ফার্মেসী মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রম্যমাণ আদালতের বিচারক এ কে এম সাইফুল আলম এই রায় প্রদান করেন। এ সময় উদ্ধারকৃত ভেজাল ঔষধগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় ন্যাশনাল ফার্মেসিতে ভেজাল ওষধের সন্ধান পেয়ে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসন এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ফার্মেসি এবং ফার্মেসি মালিকের বাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন নামিদামি কোম্পানির ভেজাল ঔষুধ উদ্ধার করেন।

সূত্রে জানায়, ওই ফার্মেসির মালিক চাঁদপুর জেলার মতলব উপজেলার রাজীব রায়ের ছেলে রতন রায়। সে দীর্ঘদিন ধরে লাকসাম বাইপাসে একটি ফার্মেসী খুলে ভেজাল ঔষুধ বিক্রি করে আসছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ কে এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off