
জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় ১ হাজার ইয়াবাসহ মোঃ গিয়াস উদ্দিন (৩৬) নামের টেকনাফের
যুবককে আটক করেছে পুলিশ।
গত ১৪ মে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহারের একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
মোঃ গিয়াস উদ্দিন টেকনাফ পৌরসভার হাঙ্গর ডেইলের আবু তাহেরের ছেলে।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের চেক পোস্টে সন্দেহ হলে মোটর সাইকেল থামানো হয়।
এরপর তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়।###
copy off
Leave a Reply