1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত 

অদেখা প্রিয় মুখ” এ কে এম, কামাল হোছাইন| Teknaf 71

  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৫৯৯ বার পড়া হয়েছে

কেমন আছো, কোথায় আছো তুমি
বড্ড জানতে ইচ্ছে হয় আমার,
হবে কি জানা?
হৃদয়ে আমার অপূর্ণ বাসনা,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!

কারুর জন্য নেই তো এক অন্তরীপ
ভবের বুকে সুস্বর- অপেক্ষা,
তবু এমন কেন?
হৃদয়ের অতলে অনল জ্বলে,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!

আজও ফিরে ফিরে যায় সে পরিচিত
নাফের তীরে জারুল তলায়,
তুমি আসবে বলে?
শয়নে-স্বপনে এই যে কামনা,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!

আজও নির্জনে-একা নিশ্চুপ দাঁড়ায়
প্রিয় সেই পরিচিত স্বপ্নিল পথে,
হবে কি দেখা?
এসো- তুমি ফুলের সুরভি হয়ে,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!

অদৃশ্য কমলের স্তবক নিয়ে দু’হাতে
একা- নিভৃতে দাঁড়িয়ে আছি,
নিতে আসবি কি?
নয়নে-মরণে এই মোর বাসনা,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!

প্রিয়তমা এসে আমায় অনন্ত মমতায়
দু’হাত তুলে হাতে চুমু রেখে,
বলবি কি কখনো?
হবে অজস্র প্রমোদ আলিঙ্গন,
এক পলক দেখার অদেখা প্রিয় মুখ!
_____________________________
তারিখঃ- ২৯/০৫/২০২০ ইং—
এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off