1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে

টেকনাফে পৌরসভায় ৪৭ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫২১ বার পড়া হয়েছে

কাইছার পারভেজ চৌধুরী::কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ২০২০-২১ অর্থবছরে ৪৭ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ৪৭ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৩৯৯ টাকার বাজেট ঘোষণা করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম। টেকনাফ পৌর ভবন সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

প্রস্তাবিত এই বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৩৯৯ টাকা, উন্নয়ন খাতে ৪২ কোটি ১৫ লাখ টাকা এবং বাজেট উদ্বৃত্ত ২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৩৯৯ টাকা ধরা হয়েছে।

টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম বলেন, টেকনাফ একটি সম্ভাবনাময় জায়গা। সবার প্রচেষ্টা থাকলে এই পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করা সম্ভব হবে।

তিনি বলেন, বর্তমান এই বাজেটে বিশেষ প্রকল্প হিসেবে বিভিন্ন সংস্থা কর্তৃক সাড়ে ৩৯ কোটি টাকার পানি বিশুদ্ধকরণ, ডিপ টিউবওয়েল, টয়লেট, রাস্তা, ড্রেন ও সড়ক বাতি স্থাপনের পরিকল্পনা রাখা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান, আবদুল্লাহ মনির, কাউন্সিলর নাজমা আলম, এহেতেশামুল হক বাহাদুর, হোসন আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off