1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

টেকনাফে (ডিএনসি) জালে ৬৫ হাজার ইয়াবাসহ আটক-১

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৩২ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে 
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ হাজার পিস ইয়াবাসহ মোস্তাক মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ সংলগ্ন সীবিচ রোড ও সদরের নাজির পাড়া এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা বলে জানায়।
আটক মাদক পাচারকারী হলেন, টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার মৃত মোঃ আবু বক্করের ছেলে।
এবিষয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সব ইয়াবাসহ মাদক পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
তিনি বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদের  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের একটি টিম টেকনাফ পৌরসভার অলিয়াবাদ  সীবিচ রোড সংলগ্ন নজির আহম্মদের দোকানের সামনে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তীতে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার এখলাস মিয়ার ছেলে হারুন রশীদের বাড়ীতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাসহ আটক মাদক পাচারকারী এবং জড়িত টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার হারুনুর রশীদকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হবে।
তিনি আরো বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ও ইতিপূর্বে গত (২৭ নভেম্বর) টেককনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছিল। এসব পাচারকারীরা আদালতে মাদকের বিষয়ে প্রথম জবানবন্ধী প্রদান করেছেন। যা টেকনাফে প্রথম। তবে মাদককারবারী যে হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানিয়েছেন। এ সময় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর জিল্লুর রহমান ও উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off