1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে

উত্তাল মিয়ানমার: গুলিতে একদিনে নিহত ৭১ | টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৬৪ বার পড়া হয়েছে

মিয়ানমারে জান্তা সরকার বিরোধী বিক্ষোভে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে একদিনেই নিহত হয়েছেন ৭১ জন। গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এর আগে একদিনে আর এত মানুষ নিহত হয়নি। সবমিলিয়ে সোমবার (১৫ মার্চ) পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভে ১৬৭ জন নিহত হলো।

গত রোববার নিহত হওয়াদের অধিকাংশই ইয়াঙ্গুনের পশ্চিমে হ্লেইং থারইয়ার টাউনশিপের বাসিন্দা। সেখানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী তাজা গুলি, কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করেছে।

হ্লেইং থারইয়ার টাউনশিপের একটি হাসপাতাল জানিয়েছে, সোমবার তাদের কাছে ৩৭ জনের মৃতদেহ এসেছে। এসময় প্রায় ৪০ জনকে আহতাবস্থায় ভর্তি করা হয়। ইয়াঙ্গুনের আরেকটি হাসপাতাল জানিয়েছে, তাদের কাছে সাতজনের মৃতদেহ এসেছে। আর ৫৬ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।
লাইংথাইয়া শিল্প এলাকায় চীনের অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় রবিবার আগুন দেয়া হয়। এরপরই বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে প্রায় দুই ডজন মানুষের মৃত্যু হয়। যদিও কেউ কারখানা পোড়ানোর দায় স্বীকার করেনি।
রাজবন্দিদের অধিকার নিয়ে কাজ করা অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইয়াঙ্গুনের হ্লাইং থারিয়ার এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, রাবার বুলেটেটের পাশাপাশি সরাসরি তাজা গুলি ছোঁড়ে। এতে অন্তত ২২ জন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের কারো কারো অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশংকা করা হচ্ছে।
চিকিৎসাকর্মীদের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনী রাবার বুলেট ও তাজা গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক বলেন, এটা ভয়ঙ্কর। আমি চোখের সামনে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করতে দেখেছি। এমন নৃশংস দৃশ্য জীবনে ভুলতে পারব না।
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক সংকট শুরু হয়। সেনাবাহিনীর অভিযোগ,গত নভেম্বর মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জয় পেয়েছে এনএলডি। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off