1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চকরিয়ার সাব-রেজিস্ট্রারসহ তিন কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার,ঘুষের টাকা জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫২৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ার সাব-রেজিস্ট্রারসহ তিন কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার,প্রায় ৭ লাখ ঘুষের টাকা জব্দ।

অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামানসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার রাতে এক ঝটিকা অভিযান চালিয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ঘুষের ৬ লাখ ৪২১০০ টাকা জব্দ করেছে দুদকের আভিযানিক দল।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দীন জানান, চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ঘুষ লেনদেনের অভিযোগ পেয়ে ১ এপ্রিল দুদকের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের শুরুতে অফিস সহকারী শ্যামল বড়ুয়া ও অফিস মোহরাব দুর্জয় কান্তি পালের টেবিলের ড্রয়ার থেকে পৃথকভাবে ২ লাখ ৮৯৫৫০ টাকা ও এক লাখ ৬০ হাজার করা জব্দ করা হয়। এরপর একইভাবে সাব- রেজিস্ট্রার মোঃ নাহিদুজ্জামানের ব্যবহৃত টেবিলের ড্রয়াল তল্লাশি করে জব্দ করা হয় এক লাখ ৯২৫৫০ টাকা।

জব্দকৃত টাকাগুলোর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি সাব-রেজিস্ট্রারসহ অন্য দুই কর্মচারী। তাই টাকাগুলো ঘুষ লেনদেনের বলে দুদক দলের সাথে প্রতীয়মান হয়  বলে জানান দুদক কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off