1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি হিসাবে চুড়ান্ত নিয়োগ পেলেন সাংবাদিক নূরুল করিম রাসেল

  • আপডেট সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৬৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।
দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি হিসেবে চূড়ান্ত নিয়োগ পেলেন সাংবাদিক নূরুল করিম রাসেল। তিনি বেশ কিছুদিন ধরে যমুনা টেলিভিশনে কাজ করে আসলেও সম্প্রতি যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ তার চুড়ান্ত নিয়োগ প্রদান করেন। যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক নূরুল করিম রাসেল এর আগে দৈনিক যুগান্তর ও মোহনা টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তিতে প্রাথমিক নিয়োগের পর যমুনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি হিসাবে গত এক বছর কাজ করে আসছিলেন। তিনি টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি টেকনাফের মুক্তিযোদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক মাষ্টার আব্দুস শুকুরের মেজ ছেলে।

তিনি যমুনা টেলিভিশন পরিবারকে ধন্যবাদ দিয়ে জানান, সাংবাদিকতা আমার কাছে শুধুমাত্র একটি পেশা নই এর চেয়ে বেশী কিছু। দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরার পাশাপাশি নির্যাতিত অবহেলিত মানুষের চিত্র তুলে ধরার হাতিয়ার গণমাধ্যম। সবার সহযোগীতা নিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো কিছু করা প্রত্যাশা করেন তিনি। বিগত দিনে যারা তার পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়েছেন তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তার এই নিয়োগে টেকনাফসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off