1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ হ্নীলা উলুচামারীর হামিদ র‌্যাবের জালে আটক

  • আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,টেকনাফ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৫। আটককৃত যুবক হ্নীলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের উলুচামারী এলাকার মৃত হাজী সিকদার আলীর ছেলে হামিদ হােসাইন (৪৫)।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার ঢালারমুখ ব্লেজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, কতিপয় অস্ত্রধারী মাদক কারবারী টেকনাফ থানাধীন হীলা ইউপিস্থ ঢালারমুখ ব্লেজারপাড়া সাকিনস্থ হ্নীলা হতে বাহারছড়াগামী রাস্তার পূর্ব দিকে ঢালারমুখ পাহাড়ের ঢালে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি ০১ টি বস্তাসহ কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী হামিদ হােসাইন আটক করে।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ০২ টি একনলা বন্দুক, ০২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে , সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র , গুলি ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন , র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মােহাম্মদ শেখ সাদী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off