1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

সাররাং কাটাবুনিয়া এলাকায় কোস্ট গার্ডের অভিযান, ৬৫ হাজার ইয়াবা সহ শাহপরীর দ্বীপের ৫ ইয়াবা পাচারকারী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি,টেকনাফ

কক্সবাজার টেকনাফের সাবরাং ইউপির কাটাবুনিয়া এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৫৬ হাজার পিস ইয়াবা সহ ৫ জন মাদক পাচারকারী কে আটক করেছে।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন লাবিব উসামা আহমাদুল্লাহ।

আটককৃতরা হলেন, মোঃ ইলিয়াস(৪০), মোঃ রবি আলম(১৮), মোঃ জালাল আহমেদ(৫০), মো.ওমর সিদ্দিক(১৮) ও মো.আলম(২৫)। তারা সকলের উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর আড়াইটার দিকে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে উপজেলার সাবরাং কাটাবুনিয়া সাগর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারের জলসীমা থেকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় আসতে দেখা দিলে নৌকাটির গতিবিধি সন্দেহ মনে হলে কোস্ট গার্ড সদস্যরা টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত নৌকাটি তল্লাশী করে ৫৬ হাজার পিস ইয়াবাসহ পাঁচ জন ইয়াবা পাচারকারীকে আটক করে। জব্দকৃত ইয়াবা ও ইয়াবা পাচারকারীসহ ব্যবহৃত নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off