1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

টেকনাফে বাল্যবিবাহ যৌন নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাল্যবিবাহ, যৌন শোষণ ও নির্যাতন এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে দশটার উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার নাইক্ষংখালী উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণে বাল্যবিবাহ, যৌন শোষণ ও নির্যাতন এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পিজিআই অফিসার আলমগীর হোসেন ও মহুয়া কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাইক্ষংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজর মো: নুরুল আফসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য  বেলাল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মর্জিনা বেগম ও নাসরিন পারভীন, ইউপি সদস্য রহমা আক্তার, কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, সহ-সভাপতি রুহুল আমিন ও সাইফুল ইসলাম ইউএলও, ইউনিট অফিস, বিডিআরসিএস এবং সানজিদা রহমান, পিজিআই সমন্বয়কারী, পিএমও, বিডিআরসিএস।

উক্ত সমাবেশে প্রধান অতিথি একাডেমি উপজেলা একাডেমী সুপারভাইজার বলেন, সমাজে বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে সম্মিলিতভাবে এবং মানবপাচার বন্ধে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে সবাইকে। বাল্যবিবাহের কারণে মা ও শিশুর স্বাস্থ্যহানি ঘটে। এর ফলে অল্প বয়সে মা হওয়া ও প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কা তৈরি হয়। তাছাড়া নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পায়, বিবাহ বিচ্ছেদ ঘটে। বাল্যবিবাহের শিকার ব্যক্তিকে মানবপাচারের ঝুঁকিতে ঠেলে দেয়। তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানটি বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক হিসেবে খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর আয়োজন করার জন্য।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি (ইউএলও) সাইফুল ইসলাম, বিডিআরসিএ সানজিদা রহমান, পিজিআই সমন্বয়কারী, পিএমও, বিডিআরসিএস সহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম,অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তার ও জোৎস্না আক্তার প্রমূখ।

এ সময় বিদ্যালয় কতৃপক্ষকে এমন একটি সুন্দর আয়োজন করতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সানজিদা রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off