1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে

টেকনাফে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও র‌্যালি

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ টেকনাফ 

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি সম্পন্ন হয়েছে । শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন স্থানে উক্ত আয়োজন সম্পন্ন হয়।
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোছনের সঞ্চালনায় সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছেন,( উখিয়া- টেকনাফে)’র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন , টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেলিমুল মোস্তফা , হ্নীলা উত্তর বিএনপির সভাপতি আলী আহাম্মদ, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আফছার কামাল সিদ্দিকী, টেকনাফ সদর বিএনপির সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক মোঃ তাহের, হোয়াইক্যং দক্ষিণের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উত্তরের সভাপতি মৌলভী ফেরদৌস, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, বাহার ছড়া উত্তর বিএনপি’র সভাপতি আব্দুল হক মেম্বার, সাধারণ সম্পাদক সাবের আহমদ, দক্ষিণের সভাপতি সৈয়দ হোসাইন, সাধারণ সম্পাদক ছৈয়দ আহাম্মদ, সাবরাং বিএনপির সভাপতি মৌলভি গফুর, সাধারণ সম্পাদক ইমাম হোসাইন, শাহপরীর দ্বীপ বিএনপির সভাপতি ইসমাইল মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাইয়ুম, সদস্য সচিব জোনায়েত আলী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরী, সদস্য সচিব ওমর সাদেক, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম। ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোছন আনিম, পৌর শ্রমিকদলের সভাপতি আবদু রশিদ, কৃষক দলের সদস্য সচিব ফয়সাল আমিন দুর্জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল হুদা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম
সহ আঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি হাটি হাটি পা পা করে ৪৫ বছরে পদার্পণ করেছে। এই সময়ের মধ্যে বিএনপির নেতা- কর্মীরা অনেক নির্যাতন ও জুলুমের শিকার হয়েছে। হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর পরেও আমাদের নেতাকর্মীরা এখনো ঐক্যবদ্ধ আছে। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা আন্দোলনে সকলে একসাথে রাজপথে ঝাঁপিয়ে পড়ব। সকলকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off