1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ

টেকনাফে পৌর আ. লীগের উদ্যোগে আ. লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত 

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি/মোহাম্মদ শহিদুল্লাহ,টেকনাফ।

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের পৌর সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। 

 

রবিবার (২২ জুন) বিকেলে টেকনাফ উপজেলা  আওয়ামীলীগের কার্যালয়ে টেকনাফ পৌর আওয়ামী লীগের আয়োজনে ও সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক আব্দুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর আক্তার কাউন্সিল, পৌর আওয়ামী লীগের জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল আমিন, পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এতেহাশানুল হক বাহাদুর, সদস্য ওমর ফারুক সিআইপি, পৌর আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল মতলব, আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ, প্রচার সম্পাদক আব্দুল শরীফ, উপ প্রচার সম্পাদক আরাফাত সানি, সদস্য মাহমুদ রাশেদ, হোয়াইক্যং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খাইরুন্নেছা কাজল, সাবরাং ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি সমজিদা বেগম সহ-প্রমুখ সহ পৌর আওয়ামী লীগের ১থেকে ৯ ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক সকল নেতৃবৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে টেকনাফ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান সরওয়ার আলম বক্তব্যে বলেন- বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাসের স্রষ্টা রাজনৈতিক সংগঠনটির নাম নিঃসন্দেহে আওয়ামী লীগ। জাতি হিসেবে আমাদের যা কিছু ইতিবাচক অর্জন আর অগ্রগতি সব এ দলটির হাত ধরেই। মহান এ দলটির হীরকজয়ন্তী বা ৭৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে আজ ২৩ জুন।

 

টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আজ ৭৫ বছরে একটা পদার্পন করেছেন।জাতির জনকের ঐতিহাসিক বজ্রকন্ঠের ভাষনের মাধ্যমে এই দেশের স্বাধীনতা রচয়িত হয়েছিল। সেই স্বপ্ন পূরনের মাধ্যমে আমরা তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়ায় স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে মুজিব আর্দশের রাজনীতি প্রতিষ্ঠা করার সংগ্রামের ঝাপিয়ে পড়ার আহবান জানান।

 

আলোচনা সভা শেষে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ,পরে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off