1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

না ফেরার দেশে চলে গেলেন মোহাম্মদ নুর

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

 

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরি কোনার পাড়া নিবাসী মোহাম্মদ নুর (৩২) আর নেই। (ইন্না-লিল্লাহ….)। গত কাল ২২জুলাই দুপুর ১২ঘটিকার সময় তিনি না ফেরার দেশে চলে গেছেন বলে জানিয়েছেন পরিবার। তিনি উলুচামরি কোনার পাড়ার বিশিষ্ট সমাজ সেবক ছৈয়দ নুরের ( প্রকাশ ছৈয়দ নুর হলিবার ) প্রথম পুত্র। উল্লেখ্য, গত ১৯ জুন রাত ১০টায় লেদা থেকে বাড়ী ফেরার পথে রঙ্গীখালী রাস্তার মাথাস্থ ব্রীজের উপর বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর ও মোঃ সরোয়ারকে প্রাণনাশের উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা । এই ঘটনায় মারাত্তক আহত মোঃ নুর ঢাকা সহ বিভিন্ন হাসপাতলে চিকিৎসা নেয়। পরবর্তীতে চিকিৎসার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে এসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেন। গত কাল হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক হ্নীলা ইউনিয়নস্থ আই ও এম হাসপাতলে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন , দুপুরের দিকে মোহাম্মদ নুর এর মৃতদেহ টেকনাফ মডেল থানায় নিয়ে আসা হয়। আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে কক্সবাজার মর্গে প্রেরণ করেছি। অন্য দিকে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, গত কাল দুপুরে মোহাম্মদ নুর এর শারীরিক অবস্থা অবনতি হচ্ছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক তাহার বাড়িতে গিয়ে তাকে নিয়ে লেদা আই ও এম হাসপাতলে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । আমি তাহার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি, এবং
কামনা করব আল্লাহ যেন মোহাম্মদ নুর কে জান্নাত বাসী করেন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off