1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফে ইয়াবা সহ দুই নারী আটক।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ , টেকনাফ।

 

কক্সবাজার টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারি কে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪হাজার ৫শ পিস ইয়াবা ও ১টি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। ২৮ জুলাই আনুমানিক রাত ০৯.১০ ঘটিকার সময় তাদের আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। আটক কৃত দুই মাদক কারবারি মৃত ছৈয়দ হোছাইন এর মেয়ে আনোয়ারা বেগম (৩৭) ও মৃত সোনা আলীর মেয়ে নুর বেগম (৩৮) বলে জানিয়েছেন। তারা উভয় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বাসীন্দা। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করতে বলেন, টেকনাফ শাপলা চত্বরে পাকা রাস্তার উপর দুই নারী ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এস আই আব্দুল বাতেন এর সঙ্গীয় ফোর্স অভিযানে গেলে রাস্তার উপর কৌশলে দাড়িয়ে থাকা দুই মেয়ে সন্দেহ হলে তাদের আটক করেন। পরে ঐ দুই নারী কে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে আইনি পক্রিয়া শেষে তাদের কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, টেকনাফে মাদকের প্রবনতা কমাতে আমাদের অভিযান অব্যাহত আছে ও থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off