1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রের জলে মিলল ১৪ হাজার ইয়াবা

  • আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএম আমিনুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সমুদ্রপথে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার (সেন্টমার্টিন) লেঃ কমান্ডার মীর ইমরানুর রশীদ।

অভিযান চলাকালীন সময়ে মিয়ানমার সীমানা হতে ১ টি কাঠের নৌকা (মগের বোট) বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি থামার সংকেত দিলে গতিবিধি পরিবর্তন করে মায়ানমার সীমানার দিকে ফিরে যেতে শুরু করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে তারা একটি কালো রং এর পলিথিন ব্যাগ পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমান্তে প্রবেশ করে পালিয়ে যায়। এসময় পানি হতে কালো পলিথিনে মুড়ানো ব্যাগটি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ব্যাগটি তল্লাশী করে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off