1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফের সৈকতে ভেসে এলো একটি বিশালাকার মৃত তিমি

  • আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি,

কক্সবাজার টেকনাফ বাহারছাড়া সমুদ্র সৈকতে একটি বিশালাকার মৃত তিমি ভেসে এসেছে। তিমির মুখের দিকে অংশ পচে গন্ধ ছড়াচ্ছে। শুক্রবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়ার দিকে সৈকতে এই মৃত তিমিটি ভেসে আসে। খবর পেয়ে উৎসুক জনতা সৈকতে ভিড় করে।

শামলাপুর নৌকা মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলেরা মৃত তিমিটা দেখার পর আমাকে অবগত করে। ধারণা করা হচ্ছে সপ্তাহ দুয়েক আগে তিমিটি মারা গিয়ে ভাটার সময় মৃতদেহ বালিয়াড়িতে ভেসে এসেছে। মৎস্য কর্মকর্তারা এলে তাদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে রাতে সৈকতে গিয়ে দেখতে পাই মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলা হয়েছে। এর আগে তিমি মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে কীভাবে তিমি মাছটি মারা গেছে। তবে তিমিটি প্রায় অর্ধ গলিত ছিল।’

এর আগে এপ্রিল মাসে উপকূলীয় সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানী পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off