1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ 

কক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিস্কার করলো জেলা আওয়ামী লীগ

  • আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩১ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি
২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া ১১ বিদ্রোহী প্রার্থীকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক সাময়িকভাবে বহিস্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন, হ্নীলা ইউনিয়নের কামাল উদ্দিন আহমদ, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মোহাম্মদ শহিদুল্লাহ বিএ. মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মোশারফ হোসেন খোকন, মাতারবাড়ী ইউনিয়নের এনামুল হক রুহুল, মাষ্টার মোহাম্মদ উল্লাহ, মাষ্টার রুহুল আমিন, আবদুস সাত্তার, হোয়ানক ইউনিয়নের মীর কাসেম চৌধুরী, ওয়াজেদ আলী মুরাদ, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজদৌল্লাহ। এছাড়া দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেয়ায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম (সাবেক উপজেলা চেয়ারম্যান), মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর আলম জহুরকেও সাময়িকভাবে বহিস্কার করা হয়।

তাদেরকে চুড়ান্তভাবে কেন বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২১ইং এর মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
অন্যথায় তাদেরকে চুড়ান্তভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবরে সুপারিশ পাঠাবে জেলা আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off