1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

টেকনাফে ‘ইউরো ফার্মা’ লিঃ ঔষধ কোঃ দুই এম,আর সহ আটক তিন

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোন অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা সহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত হলেন, উখিয়া উপজেলার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মোঃ সালাউদ্দিন, নুরুল ইসলামের ছেলে মোঃ ইউনুচ। টেকনাফ সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকার বশির আহমদের ছেলে মোঃ ইব্রাহিম।

অভিযানে আত্মসমর্পণকারী লেজির পাড়া এলাকার মোঃ ইদ্রিসের ছেলে মোঃ ইব্রাহিম ও উখিয়ার চাকবৈঠা পাড়ার নুরুল হকের ছেলে পুপুলার ফার্মেসির মালিক ও ইউরো ফার্মা লিঃ এর টেকনাফ ইনচার্জ আবুল ইসলামকে পলাতক আসামি দেখানো হয়েছে।

টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি অভিযানে টেকনাফ পৌরসভার হাসপাতাল গেইট ও সাবরাংয়ের পানছড়ি পাড়া এলাকা আসামির বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। অভিযানে আত্মসমর্পণকারী লেজির পাড়া এলাকার মোঃ ইদ্রিসের ছেলে মোঃ ইব্রাহিম ও উখিয়ার চাকবৈঠা পাড়ার নুরুল হকের ছেলে আবুল ইসলাম উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে তাদের দু’জনকে পলাতক আসামি করে আটককৃত মাদক কারবারিদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদক আইনে পৃথক দুটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

উল্লেখ যে, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পপুলার ফার্মেসীর মালিক ও ইউরো ফার্মার আবুল ইসলাম ও তার দুই আপন সহযোগীসহ দীর্ঘ দিন ধরে ফার্মেসী ব্যবসা ও ঔষধ কোম্পানি আড়ালে ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে আসছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক ফার্মেসীর দোকানদারগণ জানান। আটক ঔষধ কোম্পানির দুই এম,আর সালাউদ্দিন ও ইউনুস রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বড় বড় রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে বলে সুত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off