1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

টেকনাফে পাঁচ দিনের ব্যবধানে একই স্থানে আরেকটি হাতি’র মৃত দেহ ! 

  • আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩২ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাশের ঝিরি খাল থেকে আরো একটি মৃত হাতি পড়ে থাকতে দেখা যাচ্ছে।
শনিবার  (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,খবর পেয়ে টেকনাফে ১৬ এপিবিএন এর আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) তাঁরকাটার বেষ্টনীর বাইরে আনুমানিক ৫’শ গজ পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানির ছড়ার মধ্যে একটি বন্য হাতি মৃত অবস্থায় দেখা যায়। বন্য হাতি মৃত্যুর খবর ক্যাম্প এলকায় ছড়িয়ে পড়লে উৎসুক সাধারণ রোহিঙ্গারা ভিড় জমালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়। ধারনা করা যাচ্ছে বন্য হাতিটি অনুমান ৩/৪ দিন  আগে পাহাড় চূড়া থেকে পড়ে পানির ছড়ার মধ্যে মারা যায়।শালবাগান এপিবিএন কর্তৃক সংশ্লিষ্ট বন বিভাগ কে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ বন বিট কর্মকর্তা ছৈয়দ আশিক আহমদ জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌঁছেছি তবে কি কারণে হাতির মৃত্যু হয়েছে তা এখন বলতে পাচ্ছি না, কারণ এখানে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটা বিষয় রয়েছে। হস্তি বিশেষজ্ঞ ডাক্তার ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে। এখনই নিশ্চিতভাবে কিছুই বলতে পারছিনা। 
উল্লেখ যে, গত (২০ সেপ্টেম্বর) আরেকটি হাতি মরদেহ উদ্ধার করেছিল। এ নিয়ে পর পর দু’টি হাতির মৃত দেহ একই স্থানে পাওয়া গেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off