1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফে দন্ডপ্রাপ্ত দুই আসামি আটক।

  • আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হ্নীলা ও সাবরাং ইউনিয়নের দরগাহপাড়া এবং দক্ষিণ নয়াপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত দুই আসামি কে আটক করেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, ৩ অক্টোবর ( রবিবার) সকালে টেকনাফ মডেল থানা পুলিশের একটি অভিযানিক টিম অভিযান পরিচালনা করে টেকনাফ থানা এলাকা হতে পাঁচ বছরের সাজা ও ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত জিআর পরোয়ানাভুক্ত আসামি টেকনাফ সাবরাং ইউপির দক্ষিণ নয়া পাড়া এলাকার মৃত শফি আহম্মদের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর দিকে হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকার মৃত শেখ আহমেদের ছেলে মুহাম্মদ ইসমাইল কে গ্রেফতার করে। যিনি এক বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত সি-আর পরোয়ানাভুক্ত অপর আসামি বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off