1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে আরসা সদস্য আটক, অস্ত্র উদ্ধার!

  • আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে একরাম হাসান (প্রকাশ মাস্টার একরাম) (২৩) নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অগ্নি অস্ত্র। ২০ অক্টোবর ( বুধবার) গভীর রাতে ২১নং ক্যাম্পের চাকমারকুল থেকে তাকে আটক করা হয়।

১৬ এপিবিএন সূত্র জানিয়েছে, চাকমারকুল
বি, ব্লকের সাব ব্লক, বি/৭ এর কাশেমের ৪০১নং ঘর এবং রশিদের ৪২১নং ঘরের সামনে ৮/১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ১৬ এপিবিএন এর পুলিশ সদস্যরা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/১০ জন সন্ত্রাসী দৌড়ে পালিয়ে গেলেও তাদের ধাওয়া করে রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসানকে আটক করে এপিবিএন পুলিশ। পরে তাকে তল্লাশি করে একটি দেশীয় তৈরী (এলজি) সহ আটক করে। আটক একরাম হাসান টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২১ (চাকমারকুল) ঘর নং-২৪৭, ব্লক-এ/২ (পুরাতন-জি/২) এর মৃত মোঃ ইউসুফের পুত্র।

জিজ্ঞাসাবাদে সে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) গ্রুপের সক্রিয় সদস্য ও ক্যাম্প লিডার বলে স্বীকার করেন জানায় ১৬ এপিবিএন পুলিশ। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা ও রয়েছে বলে জানা যায়।

১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামিকে অস্ত্র সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off